শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

বান্দরবানের থানচিতে কুকি-চিন সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ফের তাণ্ডব চালাচ্ছে থানচি বাজারে। থানচি থানায় হঠাৎ অস্ত্রধারীরা গুলি ছুড়লে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটা থেকে ঘণ্টাব্যাপি গোলাগুলির শুরু হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা।

স্থানীয়রা জানান, প্রথমে হাসপাতাল রোড আর মৈত্রী শিশু সদন রোড দিয়ে তারা আসছিলো। আসার সাথে সাথে পুলিশ ক্যাম্পে লক্ষ্য করে গুলি করলে এক পর্যায়ে বিজিবি ক্যাম্পসহ পাল্টা গুলাগুলি হয় সন্ত্রাসীদের সাথে। পুরো এলাকায় জুড়ে থমথমে বিরাজ করেছে।

ডিআইজি নূরে আলম মিনা বলেন, থানচি থানার দক্ষিণ–পূর্ব পাশের পাহাড় থেকে কে বা কারা গুলি ছুড়তে থাকে। থানা থেকে পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছোড়ে।

ডিআইজি বলেন, থানায় পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছে। দুপুরে থানা পরিদর্শনের পর অতিরিক্ত ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা ভালো রয়েছে।

থানচি ইউএনও মোহাম্মদ মামুন বলেন, রাত সাড়ে আটটার দিকে একদল সন্ত্রাসী বাজারে এসে গোলাগুলি শুরু করে। এরপর তারা থানাতেও গুলি চালায়। এ সময় পুলিশ ও বিজিবিও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা হাসপাতালের কাছে এসেও গুলি করতে থাকে।

মোহাম্মদ মামুন বলেন, পুলিশের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ৪০০ থেকে ৫০০টি গুলি ছুড়েছে পুলিশ। বিজিবির ছোড়া গুলির সংখ্যা আগামীকাল জানা যেতে পারে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »