শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার

বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্বাসন দেয়া হয়েছে : মঈন খান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্বাসন দেয়া হয়েছে। এখন চলছে শুধু ক্ষমতা, টাকা, অর্থের রাজনীতি।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে সরকার বারবার একটি চেষ্টা করেছে বিরোধীদলকে চিত্রায়িত করার চেষ্টা করেছে একটি সন্ত্রাসী দল হিসেবে। জঙ্গি সংগঠন বলছে। তাদের এ কথা এবার কোন কাজে দিবে না।

শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আজকের এই আন্দোলন কিন্তু বিএনপি বনাম আওয়ামী লীগ নয়। আজকের আন্দোলন নিরস্ত্র জনগণ বনাম রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগতকারী দল। ২৮ অক্টোবরে ঘটনা বিশ্ব কিভাবে দেখেছে সেটা দেখতে হবে। তারা কী বলছে। তারা বলছে ২৮ অক্টোবর সরকার ক্রাকডাউন করেছে বিরোধীদলের ওপর। ৭ জানুয়ারি নির্বাচন নিয়ে বিশ্ব বলছে এটা সুষ্ঠু নির্বাচন হয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ অনেক নাম পরিবর্তন করতে পারলেও নিজেদের নাম পরিবর্তন করতে পারেনি। তাদের আওয়ামী লীগ শব্দটি উর্দু। আওয়ামী মুখে যা বলে তা করে না। যা বলে না তাই করে। মুখে গণতন্ত্রের কথা বললেও বাকশাল কায়েম করছে। তারাই আবার গণতন্ত্রের প্রবক্তা দাবি করে।

বিএমপির এই নেতা বলেন, রাজনীতি এখন ক্ষমতার উৎস, আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, পনের বছর ধরে ক্ষমতায় আছে, আরও পনের বছর ক্ষমতায় থাকতে পারে। কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে বাংলাদেশটা তাদের পারিবারিক জমিদারি। তারা বলে আজীবন ক্ষমতায় থাকবে। আমরা নির্বাচন ঠেকাতে পারিনি এটা সত্য, তবে এ দেশের ১৮ কোটি জনগণ ও ১২ কোটি ভোটারের মন ঠিকই জয় করতে পেরেছি।

ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট। আয়োজিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংবাদিক নেতা ইলিয়াস খান প্রমুখ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »