শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪
৩টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। - ছবি : সংগৃহীত
৩টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। - ছবি : সংগৃহীত

আজ সোমবার বিকেল ৪টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে কোটাবিরোধী আন্দোলনকারীদের মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি বিকেল সাড়ে ৪টায় শাহবাগ মোড়ে যায় এবং মোড়টি অবরোধ করে।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিল শুরু করেছেন। এ সময় তারা ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেন।

বেলা ৩টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। সোয়া ৩টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে গ্রন্থাগারের সামনে আসেন বামপন্থী সাতটি ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। কোটাবিরোধী আন্দোলনে একসাথে সংগঠিতভাবে আজই তাদের প্রথম অংশগ্রহণ। এর আগে বিক্ষিপ্তভাবে তাদের কেউ কেউ আন্দোলনে অংশ নিচ্ছিলেন। তাদের পর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে গ্রন্থাগারের সামনে আসতে থাকেন।

গ্রন্থাগারের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে ৪টা বাজতে বাজতে গ্রন্থাগারের সামনের চত্বরটি পরিপূর্ণ হয়ে ওঠে। বেলা ৩টা ৫৫ মিনিটে গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়।

আজ টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা সড়ক অবরোধ করেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আজও ক্লাস-পরীক্ষা বর্জনসহ ছাত্র ধর্মঘট পালন করছেন আন্দোলনকারীরা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »