শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায়,গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : যুক্তরাষ্ট্র

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাংলাদেশে আজ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, তাকে দেশটির গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে সেগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন মিলার।

তিনি আরো বলেন, তারা বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে নিয়োগের বিষয়টি প্রত্যক্ষ করেছেন।

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সর্বশেষ ভিডিও বার্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, নিজ দেশের কোনো নাগরিকের বক্তব্য নিয়ে তার কোনো মন্তব্য নেই।

ম্যাথিউ মিলার আরো বলেন, তারা এরইমধ্যে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে কথা বলেছে এবং যুক্তরাষ্ট্র সামনে কী পদক্ষেপ দেখতে চায় তা জানিয়েছে।

তিনি বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে, তারা যেন গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করে সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, সর্ববৃহৎ ও প্রাচীন গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়।

বুধবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশে এসব কথা বলব। আমরাও একটি জঙ্গিবাদমুক্ত গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই। সে বিষয়ে আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত, তবে যদি তারা জঙ্গিবাদ ও সহিংসতা নির্মূল করে। শেখ হাসিনা মারা যাননি। আমরাও কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়।’

দলের নেতাকর্মীদের সাহসের সাথে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখানে (আপনাদের সাথে) আছি।’

সূত্র : ইউএনবি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »