শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

বর্তমান বাস্তবতায় বাজেট প্রণয়ন কঠিন হলেও বৈষম্য নিরসন ও স্থানীয় কর্মসংস্থান তৈরির কর্মসূচিতে গুরুত্ব দেয়া হচ্ছে : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বর্তমান বাস্তবতায় বাজেট প্রণয়ন কঠিন হলেও বৈষম্য নিরসন ও স্থানীয় কর্মসংস্থান তৈরির কর্মসূচিতে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১৯ মার্চ) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের আকার খুব বড় হবে না, তবে বাস্তবমুখী হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও খুব একটা বড় হবে না। কিন্তু আমরা কতগুলো বিষয় যেমন মূল্যস্ফীতি কমাবো, একই সঙ্গে আমরা আয় যাতে বাড়ে এবং বেসরকারি খাতে যাতে কর্মসংস্থারের প্রসার ঘটে সেটা আমরা চেষ্টা করবো।

তিনি বলেন, বাজেটের ইম্প্যাক্টটা কী হয় সেটা আগে থেকে মাথায় রাখতে হবে। আগে তো বলা হতো এই এই করবো, কিন্তু আলটিমেটলি সেটা হতো না। আমরা ওটাই নজরে রাখবো।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগে বাজেট বক্তৃতা ২০০-৩০০ পৃষ্ঠা হতো। আমি বলেছি ৫০-৬০ পৃষ্ঠার বেশি বাজেট বক্তৃতা হবে না। ওটা সংক্ষিপ্ত হবে। উন্নয়নশীল দেশের উন্নীত হওয়ার বিষয়ে অনেকে অনেক কথা বলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমরা প্রস্তুতি নেবো।

ব্যক্তির করমুক্ত আয় সীমার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, এমন প্রশ্নের জবাবে  অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়ে পরে বলবো।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »