শিরোনাম :
কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক

বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ২

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ২
বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ২

বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এই মিছিল বের করে মহানগর জামায়াতে ইসলামী। এ সময় জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন পিরোজপুরের নেছারাবাদ থানার ভরতকাঠি এলাকারব দরুল হাসান (৪২) ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের মো. শহিদুল ইসলাম (৩৭)।

মহানগর জামায়াতের আমির জহির উদদীন বাবর বলেন, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার করা সব নেতাকর্মী ও আলেমওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে নগরীতে মিছিল বের করলে পুলিশ দুই জনকে ধরে নিয়ে যায়।

জহির উদদীন বাবর আরও বলেন, মিছিল করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশের এমন কাজ গণতন্ত্রকে হত্যা করেছে। আটক করা দুজনের মুক্তির দাবিসহ এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নগরীর নতুন বাজার এলাকায় অনুমতি না নিয়ে জামায়াত মিছিল করে। সেখানে পুলিশ গেলে সবাই পালিয় যায়। এই সময় দুজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »