শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

বন্ধ হচ্ছে অবৈধ ফোন! আপনার ফোনটি কি বৈধ, বুঝবেন যেভাবে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
Smartphone and prohibitory sign logo design. It is forbidden to use a mobile phone vector design. Warning sign illustration
একটি স্মার্টফোন কেনার আগে কি কখনও আপনার মনে প্রশ্ন জেগেছে যে, ফোনটি বৈধ নাকি অবৈধ? নতুন হোক বা পুরোনো, আজকাল বাজার ছেয়ে গেছে চোরাই পথে আসা কিংবা নকল আইএমইআই (IMEI) যুক্ত মোবাইল ফোনে। এসব ফোন যেমন আপনার জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, তেমনি দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

তবে আগে সমস্যা না হলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন নেয়া পদক্ষেপে বিপদে পড়তে পারেন আপনিও।

কিন্তু দুশ্চিন্তার কিছু নেই! বিটিআরসি এখন সহজেই আপনার ব্যবহৃত বা নতুন কেনা ফোনটির বৈধতা যাচাই করার সুযোগ এনেছে। শুধু একটি এসএমএস বা অনলাইন চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল ডেটাবেজে নিবন্ধিত আছে কি না। চলুন জেনে নিন যাচাই করার সম্পূর্ণ প্রক্রিয়া।

এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি

ধাপ-১: প্রথমে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করুন। স্ক্রিনে দেখা যাবে ফোনের আইএমইআই নম্বর।

ধাপ-২: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ-৩: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেট-এর ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বরটি লিখে প্রেরণ করুন।

ধাপ-৪: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।

অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই পদ্ধতি

বিটিআরসির ওয়েবসাইটে ‘Verify IMEI’ অপশনে গিয়ে আইএমইআই (IMEI) নম্বরটি লিখুন। সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে–আপনার ফোনটি ‘Valid’, ‘Invalid’ নাকি ‘Clone’।

অবৈধ ফোন ব্যবহার করলে কী হবে

বিটিআরসি জানিয়েছে, অনুমোদিত নয় এমন ফোনে মোবাইল সিম কাজ করবে না। ফলে কল, এসএমএস বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না। পাশাপাশি এসব ডিভাইস নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে।

গ্রাহকদের পরামর্শ

বিটিআরসি পরামর্শ দিয়েছে, নতুন বা পুরোনো ফোন কেনার আগে অবশ্যই আইএমইআই যাচাই করে নিতে। বিশেষ করে অনলাইন বা বিদেশ থেকে আনা ফোন কেনার সময় ফোনের বাক্স ও ডিভাইসের আইএমইআই মিলিয়ে দেখা জরুরি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »