শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই কিশোরের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬

রংপুরের তারাগঞ্জে বন্ধুদের সঙ্গে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের। নিহতরা হলো- অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানার (১৬)। শুক্রবার (২৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে কায়িশাবাড়ি এলাকায়  এ ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গীরহাট তেলিপাড়া গ্রামে। এ ঘটনায় ঈদের হাসি থেমে গিয়ে এখন শুধু স্বজনদের বুকফাটা কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।

পুলিশ ও স্বজনরা জানায়, সকালে পাঁচ থেকে সাতজন বন্ধু মিলে নদীতে গোসল করতে যান অহিদ ইসলাম ও মাসুদ রানা। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যান। খবর পেয়ে স্থানীয়রা নদী থেকে তাদের উদ্ধার করেন। অহিদ ঘটনাস্থলেই মারা যায় ও মাসুদ রানাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদ রানা বাবা-মার সঙ্গে ঢাকায় থাকত। সে নির্মাণ শ্রমিকের কাজ করত। কয়েকদিন আগে ঈদ করতে বাবা-মার সঙ্গে গ্রামে আসে। আর অহিদ ইসলামের বাবা গ্রামে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বাবা-মাকে সহযোগিতার জন্য এক বছর আগে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজে যান অহিদ ইসলাম। সে ঈদের দুই দিন আগে গ্রামে আসেন পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। অহিদ ও মাসুদ একই গ্রামের বাসিন্দা। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

সরেজমিনে তেলীপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, দুই কিশোরের এমন অকাল মৃত্যুতে তাদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই প্রিয়জনদের হারিয়ে শোকে স্তব্ধ পুরো জনপদ। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হাসান আল মামুন জানান, নদীতে ডুবে যাওয়া মাসুদ রানা নামের এক কিশোরকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

তারাগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমনি জানান, ইউপি সদস্যের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বেলা ১টার দিকে একজনের মরদেহ ও দেড়টার দিকে আরেক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »