শিরোনাম :
কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক

ফেসবুকে পোস্ট, তিন ছাত্রলীগ নেতা বহিষ্কার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
লোহাগাড়ায় বহিষ্কৃত তিন ছাত্রলীগ নেতা। ছবি : এনটিভি
লোহাগাড়ায় বহিষ্কৃত তিন ছাত্রলীগ নেতা। ছবি : এনটিভি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ায় চট্টগ্রামের লোহগড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বুধবার (১৬ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন–উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, সহসভাপতি মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ এ তথ্য নিশ্চিত করেন।এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, ‘সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।’এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দীন বলেন, ‘লোহাগাড়ায় তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে আবেদন করব।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »