শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় মালামাল ও গরু জব্দ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে। ২৫ অক্টোবর শনিবার সকালে ৪ বিজিবি সদর দপ্তরে এক প্রেস বিফিং এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও তৈরি পোশাকসহ ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটক চোরাচালান মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, বিজিবি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০.০৯ কিলোমিটার এলাকা বিস্তৃত। এ বিভিন্ন এলাকায় বিদ্যমান সীমান্তে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ ১৭টি বিওপি চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে, বিজিবির উত্তর পূর্ব রিজিয়নের অধীন ইউনিটগুলো ২০২৪ সালে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮২ টাকার চোরাচালান মালামাল ও ৪২৪ জন আসামি আটক করে। চলতি জানুয়ারি ২০২৫ থেকে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৩৭০ জন আসামিসহ সর্বমোট ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালান মালামাল আটক করে।

এর মধ্যে ৪ হাজার ২০২টি গরু ১ হাজার ২৮৬টি মহিষ, ২ হাজার ৫৬৯টি মোবাইল, ২ লাখ ৬ হাজার ১৩৯ ঘনফুট পাথর, ২১ হাজার ২৩৫ ঘনফুট বালু, ১১টি বালুর মেশিন, ১১ লাখ ৪৬ হাজার ৩১৮ কেজি চিনি, ১ লাখ ৫৩ হাজার ১২৯ কেজি জিরা, ৮২ হাজার ৭১০ পিস শাড়ি, ৭ হাজার ৪১৯টি যানবাহন।

এদিকে চলতি ২০২৫ সালে সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিট পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭৮ হাজার ২৫৪ বোতল মদ, ২৪ হাজার ৭৬৩ বোতল ফেন্সিডিল, ২ লাখ ৮০ হাজার ১৪৪ পিস ইয়াবা, ৯ হাজার ৮৬ বিয়ার ক্যান, ১৪ হাজার ৬৪৪ কেজি গাঁজা আটক করেছে। এসব অভিযানে মাদক পাচারে জড়িত বেশ কিছু চোরাচালানীকেও গ্রেপ্তার করা হয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০২৫ সালে ইতিমধ্যে বিভিন্ন ধরণের ৯টি অস্ত্র, ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »