জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ছাত্রশিবির নিষিদ্ধের বিভিন্ন কথা প্রচলিত থাকলেও আদতে প্রশাসনিকভাবে ক্যাম্পাসে কখনোই শিবির নিষিদ্ধ ছিলোনা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
তিনি বলেন ৩৫ বছর আগে একটি সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে নিষিদ্ধের জন্য বেশ কিছু সামাজিক সংগঠন দাবি করে, কিন্তু নিষিদ্ধের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার বহির্ভূত হওয়াই বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি, তাই প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির কখনো নিষিদ্ধ ছিলনা।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দীর্ঘ ৩৫ বছর পর প্রকাশ্যে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কমিটি।