শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট ” দালালের দৌরাত্ব বন্ধে সিসি ক্যামেরা -অভিনেতা আরমান পারভেজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়া প্রবাসীদের জন্য ই-পাসপোর্টের কার্যক্রম চালু করেছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএসডি ’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

প্রবাসীদের ভোগান্তির আরেক নাম দালাল,এই দালালের দৌরাত্ব বন্ধ করতে নিজস্ব নিরাপত্তাকর্মী এবং গতিবিধি পর্যবেক্ষণে সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রন করা হচ্ছে।

এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএসডি-এর উদ্যোগ নিয়ে অভিনেতা এস এম আরমান পারভেজ বলেন, প্রবাসীদের কোনো প্রকার হয়রানি ছাড়া দালালমুক্ত ই-পাসপোর্ট সেবা দিতে আমরা বদ্ধপরিকর। একজন প্রবাসীকে তার ই-পাসপোর্ট হাতে পেতে-ফরম পূরণ থেকে শুরু করে যাবতীয় সকল অফিসিয়াল কাযক্রম আমাদের এক্সপার্ট সার্ভিসেস কর্মীরা সম্পন্ন করে দিবে ।

সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের সর্বোচ্চ সম্মানের সাথে ই-পার্সাপোর্ট সেবা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মাত্র ২৫ রিঙ্গিতের বিনিময়ে এ সেবা দিবে এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড। এছাড়া একজন প্রবাসীকে পাসপোর্টের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে প্রবাসীরা জানায় তাদের প্রতিক্রিয়া।
এছাড়া কল সেন্টার কার্যক্রম সহ সাথে যুক্ত হয়েছে বিদেশী নাগরিকদের জন্য ভিসা সার্ভিস। বর্তমানে প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিট প্রদান,আবেদন গ্রহণ করা হবে এবং প্রদান করা হবে যা এর আগে সরাসরি দূতাবাস গিয়ে করতে হতো।
যারা সেবা নিতে ইচ্ছুক তারা এই ঠিকানায়: সাউথগেট কমার্শিয়াল সেন্টার, লেভেল-২, ব্লক ই, নং-২, জালান দুয়া অফ জালান চ্যান সো লিন-৫৫২০০, কুয়ালালামপুর।
যারা অনলাইনে সেবা নিতে ইচ্ছুক লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন
https://www.expatserviceskl.com
https://www.expatservicesmy.com/#/book-appointment

এছাড়া প্রবাসীরা ই-পাসপোর্ট করতে চাইলে ফরম পূরণ থেকে শুরু করে সকল কার্যক্রমে সহযোগিতা করবেন এক্সপ্যাট সার্ভিসেস। পাশাপাশি কল সেন্টার +60392120267 নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে গেলে সেবা গ্রহনযোগ্যো হবেনা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »