শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সফরে ইতালি যাচ্ছেন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে এক সম্মেলনে যোগ দিতে ইতালি যাচ্ছেন। সফরে তার সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা থাকবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২৩ জুলাই ইতালির উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী, ২৬ তারিখ সকালে ঢাকায় ফিরতে রোম ত্যাগ করবেন।

সফরে রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। এসময় জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিকল্প উৎস হিসেবে ইউরোপ থেকেও জ্বালানি আমদানির কথা ভাবছে বাংলাদেশ। জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। সেজন্য আমরা ডাইভারসিফেকেশনের পার্ট হিসেবে এ বিষয়ে ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই।

পাশাপাশি ইতালি থেকে সামরিক কেনাকাটা বাড়ানোসহ সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবানার কথাও বলেন তিনি।

এসময় ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, এটা আমাদের রুটিন ওয়ার্ক। প্রধানমন্ত্রী ওনাদেরকে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেবেন। আমরা সবাইকে একসঙ্গে ঢাকায় এনেই এটা করতে পারতাম, কিন্তু এতে সময় অনেকটা নষ্ট হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »