শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর: সব দলের ঐকমত্য, গঠিত হবে স্বাধীন পুলিশ কমিশন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ঢাকা:  প্রধানমন্ত্রী পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি থাকতে পারবেন না— এ সিদ্ধান্তে দেশের সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান জাতীয় সংলাপের দ্বিতীয় ধাপের ১৯তম দিনে এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

তিনি বলেন, “জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করব।”

এছাড়া রাজনৈতিক দলগুলো স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়েও একমত হয়েছে।

ড. রীয়াজ জানান, আগামীকাল (২৮ জুলাই, সোমবার) এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে। পরে সনদে স্বাক্ষরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী তিন দিনের মধ্যেই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে ঐকমত্য কমিশনের।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »