শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

প্রথম সেমিফাইনালের রেফারিদের নাম ঘোষণা, দায়িত্বে ইভান বার্টন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের রেফারি ইভান বার্টন। ম্যাচটি আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এই ম্যাচের রেফারিং প্যানেলের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

৩৫ বছর বয়সী বার্টনের জন্য এটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক মুহূর্ত। পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমবারের মতো এল সালভাদরের কোনো রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন বার্টন। গ্রুপ পর্বে প্যারাগুয়ে-তুরস্ক ও জাপান-সুইডেন ম্যাচ পরিচালনার পর শেষ ষোলোতে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার লড়াইয়েও ছিলেন তিনি। ফলে সেমিফাইনাল হবে এবারের আসরে তার চতুর্থ ম্যাচ।
বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন প্রতিপক্ষের খেলোয়াড়ের উদ্দেশে মুখ ঢেকে কিছু বলায় ভিএআরের সহায়তায় তাকে সরাসরি লাল কার্ড দেখান বার্টন। মুখ ঢেকে কথা বলার কারণে লাল কার্ড দেখানোর এমন ঘটনা এবারের বিশ্বকাপে প্রথম ছিল।

বিশ্বকাপের বাইরে কনকাকাফ অঞ্চলের নেশনস লিগ, গোল্ড কাপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে বার্টনের।

ফ্রান্স-স্পেন সেমিফাইনালে বার্টনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি ডেভিড মোরান এবং নিকারাগুয়ার আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারি থাকবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ, আর রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের মাহবোদ বেইগি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »