শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

প্রথমবারের মতো শুক্রবার উত্তরা-মতিঝিল রুটে চললো মেট্রোরেল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন আজ খুলে দেওয়া হয়েছে এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রোরেল চালানোর দাবি ছিল অনেকদিনের। সেই আক্ষেপ এবার ঘুচলো নগরবাসীর। উদ্বোধনের পর প্রথমবারের মতো শুক্রবার উত্তরা-মতিঝিল রুটে চললো মেট্রোরেল।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় উত্তরা প্রান্ত থেকে মেট্রোসেবা চালু করেছি।

এদিকে কাজীপাড়া স্টেশনে দেখা যায়, বিকাল সাড়ে ৩টা থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। এ সময় টিকিট কেটে নিজেদের গন্তব্যে রওনা হন যাত্রীরা। শুরুর দিকে এই স্টেশনে যাত্রীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীর চাপ।

এর আগে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল’র ব্যাবস্থাপনা পরিচালক আব্দুর রউফ প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে মেট্রো চলাচলের কথা জানান। প্রতি ১২ মিনিট পরপর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।

মোহাম্মদ আব্দুর রউফ বলেন, কাজীপাড়া স্টেশন চালুর জন্য ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিছু যন্ত্রপাতি পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। কিছু জিনিস ও যন্ত্রাংশ মিরপুর-১০ স্টেশন, ডিএমটিসিএল ল্যাব, প্রশিক্ষণ ও প্রদর্শনী কেন্দ্র থেকে এনে লাগানো হয়েছে। ক্ষতি নির্ধারণের কাজ শেষের পর দরপত্রে গেলে জানা যাবে, কত টাকার ক্ষতি হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »