শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

প্রতারক চক্রের ফাঁদে অর্থ খুইয়েছেন ৭০ বছর বয়সী বৃদ্ধা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দুর্ভাগ্য এড়ানোর আশ্বাসে এক ৭০ বছর বয়সী বৃদ্ধার কাছ থেকে ৩ লাখের বেশি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গতকাল সিবু মার্কেট এলাকায় এই প্রতারণার ঘটনা ঘটে। পরে ঐ বৃদ্ধা অভিযোগ দায়ের করেছেন বলে জানান সিবু পুলিশ প্রধান এসিপি আবাং জয়নাল আবিদিন আবাং আহমেদ।

সিবু পুলিশ প্রধান জানান, প্রতারক চক্রটি অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে এই স্ক্যামটি সম্পন্ন করে। ভুক্তভোগীর সন্তান সড়ক দুর্ঘটনায় পতিত হবে এমন ভয় দেখিয়ে, নগদ অর্থ ও গয়নার বিনিময়ে ভুক্তভোগীর সন্তানকে বিপদ থেকে বাঁচানোর প্রস্তাব দেয় প্রতারক চক্র। ভুক্তভোগী বৃদ্ধা সন্তানের সুরক্ষার কথা ভেবে ৩ লাখ ১৭ হাজার রিঙ্গিত মূল্যের গয়না ও নগদ প্রতারকদের হাতে তুলে দেন।

এই প্রতারণার দায়ে দণ্ডবিধির ধারা ৪২০ এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। নগদ অর্থ বা গয়নার বিনিময়ে দুর্ভাগ্য এড়াতে এসব ঐতিহ্যবাহী চিকিৎসা বা আচার-অনুষ্ঠানের প্রস্তাব দেয়া অপরিচিতদের বিশ্বাস না করতে সাধারণকে পরামর্শ দিয়েছেন আবাং জয়নাল আবেদীন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »