শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

পাসপোর্ট অফিস এলাকায় থেকে পাঁচ দালাল আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্টের স্লিপসহ পাঁচ দালালকে আটক করেছে র‍্যাব।

রোববার (২৩ জুন) সন্ধ্যায় র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার দুপুরে উপজেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আটক পাঁচজন হলেন- দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকার মো. ফজল, একই এলাকার মো. ওমর ফারুক, কুমিল্লা নগরীর আড়াইউড়া এলাকার মো. আলমগীর হোসেন, ছোটরা এলাকার মো. জনি ও রাজাপুর এলাকার ফয়সাল আহমেদ।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ভুক্তভোগীরা লিখিত ও মৌখিক অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে। অভিযোগের সূত্র ধরে রোববার দুপুরে নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে ৯৭টি ডেলিভারি স্লিপ, ১০টি পাসপোর্ট চালান ও তিনটি মোবাইলসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানায় আটকদের বিরুদ্ধে মামলা করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »