শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন না বর্তমান প্রেসিডেন্ট

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেতে পারে। ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভির উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টই শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর তিন দিন পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানায়, সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন, চেয়ারম্যান/ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চের আগে আয়োজন করতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত।

সূত্রটি আরও জানায়, যদি এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট নির্বাচন হয়, তাহলে আরিফ আলভি নয়, নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে ২০২২ সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে নতুন জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন পিএমএল-এনের শাহবাজ শরিফ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শাহাবাজকে শপথবাক্য পড়াননি আলভি।

২০২৮ সালের ইমরানের দল পিটিআই ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট পদে আলভিকে মনোনয়ন দেয়। এরপর একই বছরের ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন আলভি। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে হেরে ইমরানের পিটিআই বিদায় নেয়। তবে দল বিদায় নিলেও প্রেসিডেন্ট পদে থেকে যান আলভি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »