শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

পাকিস্তানি অভিনেত্রী গুলিতে নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

পাকিস্তানি অভিনেত্রী খুশবু খান নাটক, সিনেমা ও মঞ্চে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান । আততায়ীর গুলিতে নিহত হয়েছেন এই অভিনেত্রী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম। দ্য প্রিন্টের তথ্য মতে, ১০ জুন সোমবার পাকিস্তানের নওশেরা জেলার একটি ফসলের মাঠে অভিনেত্রীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এরপর সেখান থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পাকিস্তান পুলিশ। এরপরই হত্যার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে তৎপর হয় তারা। ইতোমধ্যেই হত্যার সঙ্গে যুক্ত দুজনের নাম প্রকাশ করা হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তির নাম শওকত ও ফলক নিয়াজ।

এদিকে গণমাধ্যমটিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিনেত্রীকে অন্য কোথাও হত্যা করে জমিতে ফেলে দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিনেত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুশবু খান ছোট পর্দা ও বড় পর্দায় নিয়মিত অভিনয় করেছেন। এছাড়া পশতু ভাষার নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »