শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ন্যায় পরায়ণ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করতে দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন : ডা. শফিকুর রহমান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে। কারণ, ন্যায় পরায়ণ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করতে ও ভোটের পরিবেশ তৈরিতে সংস্কার প্রয়োজন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারে জেলা জামায়াত ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর নতুন করে অনেকেই নানা অপকর্মে জড়িয়ে পড়েন। কিন্তু দেশের ইসলামী কোনো দল তা করেনি। কুরআন, ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই মুহূর্তে দেশে সংস্কারের প্রয়োজন আছে। তাই মানুষ যেন যোগ্য প্রার্থী নির্বাচন করে দেশ গঠনের সুযোগ দিতে পারে। এমন কারণে অবশ্যই সংস্কার করা দরকার। রাতারাতি নয়, তবে তা যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে।

সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

আরও বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন জাহাঙ্গীর আলম প্রধান, মুহাদ্দিস আবু নসর আশরাফী, শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, ফরিদগঞ্জ আমীর ইউনুস হেলাল, শাহরাস্তি আমির মোস্তাফা কামাল, হাজীগঞ্জ উপজেলার আমির কলিম উল্লাহ, পৌরসভা আমির আবুল হাসানাত, ছাত্রশিবিরের শহর সভাপতি মোহররম আলী, জেলা সভাপতি ইব্রাহীম খলিল।

পথসভায় চাঁদপুর জেলা, উপজেলা, পৌর, ইউনিয়নসহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »