শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে মধ্যপ্রাচ্যে ‘বিশেষ কিছু’র ইঙ্গিত দিলেন ট্রাম্প

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট সমাধানে সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। রবিবার তিনি জানান, “সবাই বিশেষ কিছুর জন্য প্রস্তুত,” ঠিক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগের দিন।

“আমাদের কাছে মধ্যপ্রাচ্যে মহত্ত্ব অর্জনের বাস্তব সুযোগ রয়েছে। সবাই প্রথমবারের মতো বিশেষ কিছুর জন্য একমত। আমরা এটি সফলভাবে সম্পন্ন করব!”  ট্রাম্প লিখেছেন তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে।

শুক্রবারও ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, গাজা নিয়ে একটি চুক্তি হাতের নাগালে রয়েছে। যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে, জাতিসংঘে ভাষণে নেতানিয়াহু দৃঢ় অবস্থান নিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা তিনি আটকাবেন এবং হামাসের বিরুদ্ধে “কাজ শেষ করবেন।” তার এই ঘোষণা আসে ব্রিটেন, ফ্রান্স ও অন্যান্য পশ্চিমা দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর।

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে গাজা পরিস্থিতি, জিম্মিদের মুক্তি এবং ভবিষ্যৎ ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্ক প্রধান আলোচনার বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলে ১,২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। এছাড়া ২৫১ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে এখনও ৪৭ জন গাজায় রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৫ জনকে মৃত বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

পাল্টা অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৪৯ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ এই সংখ্যাগুলোকে নির্ভরযোগ্য বলে মনে করে।

ট্রাম্পের “বিশেষ কিছু” মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক উদ্যোগের জল্পনা ছড়িয়েছে। তবে তা কার্যকর কোনো অগ্রগতি হবে নাকি কেবল রাজনৈতিক বার্তা সেটি এখনো স্পষ্ট নয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »