শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

নেগরি সেম্বিলানের রাজনৈতিক সংকট ফেডারেল সরকারে প্রভাব ফেলবে না: তথ্য ও যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কুয়ালালামপুর , ২৮ এপ্রিল: নেগরি সেম্বিলানে চলমান রাজনৈতিক অচলাবস্থা ফেডারেল সরকারের সম্পর্ক বা কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদলি ।

তিনি বলেন, এই সংকট মূলত রাজ্য পর্যায়ের বিষয়, যেখানে পাকাতান হারাপান (পিএইচ) ও বারিশান ন্যাশনাল (বিএন)-এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটি ফেডারেল পর্যায়ে কেরাজান পারপাদুয়ান (ঐক্যের সরকার ) -এর স্থিতিশীলতাকে প্রভাবিত করছে না।

এশিয়া প্যাসিফিক অনলাইন সিকিউরিটি ডায়ালগ ২০২৬-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এই পরিস্থিতি সরকারকে দুর্বল করে না। এটি নেগরির একটি বিশেষ পরিস্থিতি। কেন্দ্রীয় পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে নেতৃত্ব কাজ করছে।”

ফাহমি আরও জানান, আগামী ১৭ মে পাকাতান হারাপান -এর কনভেনশন জহুর -এ অনুষ্ঠিত হবে, যেখানে দলটির ভবিষ্যৎ কৌশল ও অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

এদিকে, নেগরি সেম্বিলানে ১৪ জন United Malays National Organisation (উমনো) ও বারিসান ন্যাশনাল আইনপ্রণেতা প্রকাশ্যে মেন্ট্রি বেসার Aminuddin Harun-এর প্রতি অনাস্থা জানিয়েছেন। তারা আনুষ্ঠানিকভাবে ডিওয়ান আইনসভার স্পিকার ও সচিবের কাছে এ বিষয়ে নোটিশও জমা দিয়েছেন।

তবে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম স্পষ্ট করেছেন যে, মেন্ট্রি বেসার আমিনুদ্দিন হারুন আপাতত তার দায়িত্ব পালন করে যাবেন। তিনি জানান, এ বিষয়ে Tuanku Muhriz Tuanku Munawir-এর নির্দেশ রয়েছে, যা তিনি গতকাল রাজপ্রাসাদে সাক্ষাৎ করে জেনেছেন।

সার্বিক পরিস্থিতিতে ফেডারেল সরকার রাজ্যের সাংবিধানিক প্রক্রিয়া ও রাজতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি পূর্ণ সম্মান রেখে এগোচ্ছে বলে জানিয়েছেন ফাহমি ফাদজিল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »