শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭ কর্মী গ্রেফতার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর মিরপুর, আজিমপুর, ভাটারা ও বাড্ডা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– দারুস সালাম থানার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইমন ইসলাম রনি, সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী রুবেল পেদা, পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জানে আলম চৌধুরী ঠান্ডু, ভাণ্ডারিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ, ব্রাহ্মণবাড়িয়ার কসবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল হেলাল ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সক্রিয় সদস্য মোরশেদ আলম মুন্না।

গ্রেপ্তার আসামিদের আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »