শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৈরুতে মার্কিন এবং ব্রিটিশ দূতাবাস তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

হামাস-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত উত্তেজনা তীব্র হওয়ার কারণে ওই দু’দেশের নাগরিকদের লেবানন ছেড়ে দ্রুত বিমানে করে অন্যত্র চলে যেতে বলা হয়েছে।

উভয় দেশই তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছিল।

মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সুপারিশ করেছি যে লেবাননে মার্কিন নাগরিকদের এ দেশ ছেড়ে যাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হোক। তবে এখন লেবানন ছাড়ার বিভিন্ন উপায় আছে।

ব্রিটিশ দূতাবাসও অনুরূপ সতর্কতা জারি করেছে। তারা তাদের নাগরিকদের বলেছে, আপনি যদি বর্তমানে লেবাননে থাকেন, তবে এখনই আপনাকে দেশটি ছাড়ার জন্য উত্সাহিত করছি।

ব্রিটিশ দূতাবাস আরও বলেছে, ব্রিটিশ নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং যেখানে বিক্ষোভ অনুষ্ঠিত হতে পারে সে অঞ্চলগুলো এড়িয়ে চলা উচিত।

৭ অক্টোবর তারিখে ফিলিস্তিনি সংগঠন হামাস লাগাতার ইসরায়েলি নির্যাতনের জবাবে ‘আল-আকসা স্ট্রম’ নামে সামরিক অভিযান চালিয়েছিল। এরপর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সীমান্ত অঞ্চলে গুলি বিনিময় হয়।

সূত্র : এনডিটিভি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »