শিরোনাম :
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী

ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ “বৈচিত্র্যই মালয়েশিয়ার শক্তি”: প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬

কুয়ালালামপুর: ওয়েসাক দিবস উপলক্ষে আয়োজিত “ওয়াচানা হারমোনি মাদানি” অনুষ্ঠানে অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটির বহুজাতিক ও বহু ধর্মীয় সমাজে পারস্পরিক বোঝাপড়া, মানবিক মূল্যবোধ এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই মালয়েশিয়া গড়ে উঠেছে দেশের প্রতিষ্ঠাতা নেতা টুঙ্কু আব্দুর রহমান এর “বেরসেকুতু বারতাম্বাহ মুতো” বা ঐক্যের মাধ্যমে শক্তি বৃদ্ধির আদর্শের ভিত্তিতে।

প্রধানমন্ত্রী বলেন, জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য মালয়েশিয়ার জন্য নতুন কিছু নয়; বরং এটি দেশ গঠনের অন্যতম ভিত্তি। তিনি উল্লেখ করেন, ইসলাম দেশটির রাষ্ট্রধর্ম এবং মালয় ও বুমিপুত্র জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ হলেও শুরু থেকেই দেশটি পারস্পরিক সম্মান ও সহাবস্থানের চেতনায় পরিচালিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, “মালয়েশিয়া মাদানি” ধারণা করুণা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার মাধ্যমে রাষ্ট্র গঠনের ভিত্তিকে সুদৃঢ় করতে কাজ করছে।

আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, ধর্মীয় সংলাপ ও মতবিনিময়ের সংস্কৃতি আরও বিস্তৃত করতে হবে। প্রতিদিন বিভেদ, ভয়ভীতি ও ঘৃণা ছড়িয়ে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

তিনি শান্তিপ্রিয় ও মধ্যপন্থী জনগণের প্রতি দেশের ঐক্য ও সম্প্রীতি রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ক্ষুদ্র কিছু গোষ্ঠী যদি বর্ণবাদী উসকানি ও অপপ্রচার ছড়িয়ে যেতে থাকে, তবে তা পারস্পরিক সম্মান ও সহাবস্থানের ভিত্তিতে গড়ে ওঠা মালয়েশিয়ার ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »