শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার

দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী আর কেউ নেই : কাদের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী আর কেউ নেই। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সংকটময় বিশ্বে যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তাদের নিরাপত্তা নিয়ে বড় সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা নাকি হত্যার ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছি, বিএনপি আমাদের উপর দোষ চাপাচ্ছে। তারা ক্ষমতায় থাকাকালে আমাদের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।

আন্দোলনের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে কি না এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘুরে দাঁড়াবে, কোথায় থেকে ঘুরে দাঁড়াবে? কোন বছর আবার ঘুরে দাঁড়াবে? আন্দোলন করার নামে জনগণের কাছে তারা (বিএনপির নেতারা) নিজেদের খাটো করছেন। আওয়ামী লীগ জনগণের জানমাল সুরক্ষায় রাজপথে থাকবে বলেও দেশবাসীকে আশ্বস্ত করেন সেতুমন্ত্রী।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, পারভীন জামান কল্পনা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক সদস্য রিয়াজুল কাউসার, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »