শিরোনাম :
দুই দিনের সফরে মালয়েশিয়ায় আসছেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারত্ব দুই বছরের মধ্যে রকেট উৎপাদনে যেতে চায় মালয়েশিয়া: প্রতিরক্ষামন্ত্রী এলআরটি–৩ আধুনিক গণপরিবহনে সরকারের অঙ্গীকারের প্রতিফলন: স্বরাষ্ট্রমন্ত্রী এলআরটি৩ প্রকল্পে নাজিব ও আনোয়ারকে ধন্যবাদ সেলাঙ্গর সুলতানের, সমালোচনায় লিম গুয়ান ইং ও টনি পুয়া বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে মালয়েশিয়া সরকার Malaysia Chosen by Ant International as Global Operations Hub, PM Anwar Hails Digital Growth Malaysia to tighten refugee, asylum seeker management with stronger coordinated measures শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় আরও কঠোর ও সমন্বিত উদ্যোগের ইঙ্গিত মালয়েশিয়া সরকারের জ্বালানি ভর্তুকিতে রেকর্ড ব্যয়, ৪০ বিলিয়ন রিঙ্গিতের হিসাব মালয়েশিয়া সরকারের

দুই দিনের সফরে মালয়েশিয়ায় আসছেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

দুই দিনের সফরে আগামী ২ ও ৩ জুলাই মালয়েশিয়ায় আসছেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় বিষয়ক এবং উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ম্যাক্সিম প্রেভো।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম মালয়েশিয়া সফর।

সফরকালে তিনি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি রূপান্তর এবং পানি সম্পদ রূপান্তরবিষয়ক মন্ত্রী হাজি ফাদিল্লাহ হাজি ইউসুফের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মালয়েশিয়া–বেলজিয়াম দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে এবং নবায়নযোগ্য জ্বালানি, বিরল খনিজ ও হালাল খাতে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া মালয়েশিয়া–ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয়েও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে ম্যাক্সিম প্রেভো মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) আয়োজিত ৩৯তম এশিয়া–প্যাসিফিক রাউন্ডটেবিলে মন্ত্রী পর্যায়ের বক্তব্য দেবেন। পাশাপাশি পেরাকের সুলতান নাজরিন মুইজউদ্দিন শাহর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।

২০২৫ সালে মালয়েশিয়া ও বেলজিয়ামের মধ্যে মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৯ দশমিক ৭৪ বিলিয়ন রিঙ্গিত। এর মধ্যে মালয়েশিয়ার রপ্তানি ছিল ৬ দশমিক ৮৫ বিলিয়ন এবং আমদানি ২ দশমিক ৮৯ বিলিয়ন রিঙ্গিত। একই সময়ে বেলজিয়ামের অংশগ্রহণে অনুমোদিত ৬৭টি প্রকল্পে ৫ দশমিক ১ বিলিয়ন রিঙ্গিত বিনিয়োগ এবং ৪ হাজার ৬০৫টি কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »