শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারে ইসরায়েলের হামলা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জেরুজালেম, ২৮ সেপ্টেম্বর :  ইসরায়েলি সেনাবাহিনী রবিবার জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারে বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, “অল্প কিছুক্ষণ আগে আইডিএফ হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণাগারে আঘাত হেনেছে। এসব ভাণ্ডার সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহার করছিল।”

যদিও ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যা এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের ইতি টানে, তবুও ইসরায়েল নিয়মিত লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং সীমান্তের ভেতরে পাঁচটি স্থানে সেনা মোতায়েন রেখেছে।

অন্যদিকে, হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ বাড়ছে। লেবানন সেনাবাহিনী দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে তাদের অস্ত্র জব্দের পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রও লেবাননকে এই পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছে, বিশেষ করে ইসরায়েলের চলমান হামলার মধ্যে।

তবে শনিবার হিজবুল্লাহর উপপ্রধান নায়েম কাসেম স্পষ্ট জানিয়ে দেন, সংগঠনটি কখনোই নিরস্ত্র হবে না। তিনি এই ঘোষণা দেন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর একবর্ষ পূর্তিতে আয়োজিত সমাবেশে।

লেবাননের গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে হিজবুল্লাহ ছিল একমাত্র শক্তি যারা তাদের অস্ত্র রেখে দেয়, কারণ তারা ইসরায়েলি দখলের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল। সংগঠনটির প্রভাবশালী ঘাঁটি দক্ষিণ ও পূর্ব লেবাননের শিয়া অধ্যুষিত এলাকা এবং বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে।

সংঘাতের সূত্রপাত হয় অক্টোবর ২০২৩ সালে, যখন হিজবুল্লাহ গাজায় হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে রকেট হামলা শুরু করে। এরপর মাসব্যাপী সংঘর্ষ ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় সেপ্টেম্বর ২০২৪-এ, যা দুই মাস পরে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।

কিন্তু ইসরায়েলের সর্বশেষ হামলা নতুন করে আশঙ্কা জাগিয়েছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেই ভঙ্গুর যুদ্ধবিরতি, আর পুনরায় জ্বলে উঠতে পারে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার আগুন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »