শিরোনাম :
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis তাবুং হাজি তদন্তে সাবেক মন্ত্রী ৫ দিনের রিমান্ডে মিয়ানমার শরণার্থীদের ফেরত পাঠানো নিরাপদ নয়, মালয়েশিয়াকে সতর্ক করল জাতিসংঘ ২০ বছর পর আসিয়ান স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকের আয়োজক মালয়েশিয়া দক্ষিণ থাইল্যান্ডে ভ্রমণে মালয়েশিয়ানদের রেকর্ড ভিড়, খরচ ৩৬ মিলিয়ন রিঙ্গিত

দক্ষিণ থাইল্যান্ডে ভ্রমণে মালয়েশিয়ানদের রেকর্ড ভিড়, খরচ ৩৬ মিলিয়ন রিঙ্গিত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মারদেকা ডে ও স্কুল ছুটিকে কেন্দ্র করে দক্ষিণ থাইল্যান্ডে ভ্রমণে মালয়েশিয়ানদের ব্যাপক ভিড় দেখা গেছে। পাঁচ দিনে দেশটিতে মালয়েশিয়ান পর্যটকদের খরচ হতে পারে প্রায় ৩৬ মিলিয়ন রিঙ্গিত।

থাইল্যান্ড-আসিয়ান হালাল ট্রেড অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি আইদা ওউজেহ বলেন, ২৯ আগস্ট থেকে আজ পর্যন্ত প্রায় ৬০ হাজার মালয়েশিয়ান দক্ষিণ থাইল্যান্ডে ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতি পর্যটকের গড়ে ৬০০ রিঙ্গিত খরচের হিসাব ধরে কেনাকাটা, খাবার, হোটেল ও বিনোদন খাতে প্রায় ৩৬ মিলিয়ন রিঙ্গিত ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়ানদের জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে রয়েছে হাতইয়াই, ফাত্তালুং, সাতুন, বেতং, ব্যাংকক ও ক্রাবি। জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর প্রায় ৯৫ শতাংশ হোটেল কক্ষ ইতিমধ্যে বুকিং হয়ে গেছে, যা ছুটির মৌসুমে মালয়েশিয়ান পর্যটকদের ব্যাপক আগ্রহেরই প্রমাণ।

ডানক, পদাং বেসার, ওয়াং কেলিয়ান ও বেতং সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি মালয়েশিয়ান পর্যটক থাইল্যান্ডে প্রবেশ করছেন।

আইদা ওউজেহ বলেন, স্বল্প খরচে এবং অল্প সময়ের ছুটিতে ভ্রমণের জন্য থাইল্যান্ড এখনো মালয়েশিয়ানদের অন্যতম পছন্দের গন্তব্য। কেনাকাটা, খাবারের বৈচিত্র্য ও সমুদ্রসৈকতসহ বিভিন্ন আকর্ষণের কারণে দেশটি মালয়েশিয়ান পর্যটকদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ান একদল মোটরসাইকেল আরোহীকে থাই কর্তৃপক্ষ জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে থাইল্যান্ড বর্জনের যে আহ্বান উঠেছিল, ছুটির মৌসুমে মালয়েশিয়ানদের ভ্রমণে তার তেমন কোনো প্রভাব পড়েনি বলেও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »