শিরোনাম :

তুরস্কে ৫ দশমিক ৫ মাত্রার ‍ভূমিকম্প অনুভূত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

তুরস্কে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার (২৫ জুলাই) স্থানীয় সময় ৮টা ৪৪ মিনিটে দক্ষিণ তুরস্কের আদানা প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির কোজান জেলা। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার। শহরের সিটি সেন্টার এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়লে তারা সড়কে অবস্থান নেয়। ভূমিকম্পে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে তুরস্কে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »