শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে দেশব্যাপী ৩ দিনের হিট অ্যালার্ট জারি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
তীব্র তাপপ্রবাহে দেশব্যাপী ৩ দিনের হিট অ্যালার্ট জারি
তীব্র তাপপ্রবাহে দেশব্যাপী ৩ দিনের হিট অ্যালার্ট জারি

গত কয়েকদিন ধরেই তীব্র গরম চলছে দেশের সব অঞ্চলেই। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় দেশব্যাপী তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

এক প্রেস বিজ্ঞপ্তিতে হিট অ্যালার্ট জারি করে বলা হয়-দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও তিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। এছাড়া সারা দেশে হিট আল্যার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপপ্রবাহের সময় ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। আর এ সময় সুস্থতা নিশ্চিতে দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। আর যদি বের হতেই হয়, তাহলে রোদ এড়িয়ে চলতে বলা হয়েছে।

একটানা পরিশ্রম হয় এমন কাজ দিনের বেলায় না করতে পরামর্শ দিয়ে বলা হয়েছে, সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিতে হবে বা গোসল করতে হবে।

প্রত্যেককে তাদের প্রস্রাবের দিকে খেয়াল রাখতে পরামর্শ দিয়ে বলা হয়েছে, রঙ হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়াতে হবে।

এছাড়া ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়ে ওঠে সেদিকেও খেয়াল রাখতে হবে। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »