শিরোনাম :
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis তাবুং হাজি তদন্তে সাবেক মন্ত্রী ৫ দিনের রিমান্ডে মিয়ানমার শরণার্থীদের ফেরত পাঠানো নিরাপদ নয়, মালয়েশিয়াকে সতর্ক করল জাতিসংঘ ২০ বছর পর আসিয়ান স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকের আয়োজক মালয়েশিয়া দক্ষিণ থাইল্যান্ডে ভ্রমণে মালয়েশিয়ানদের রেকর্ড ভিড়, খরচ ৩৬ মিলিয়ন রিঙ্গিত

তাবুং হাজি তদন্তে সাবেক মন্ত্রী ৫ দিনের রিমান্ডে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
PUTRAJAYA 02 SEPTEMBER 2026. Seorang individu yang juga bekas Menteri tiba di Mahkamah Putrajaya pada jam 10.26 pagi bagi mendapatkan perintah reman untuk membantu siasatan kes susulan pendedahan dan dapatan Laporan RCI berkaitan agensi berkenaan. NSTP/MOHD FADLI HAMZAH (MINTA BLURKAN MUKA)

মালয়েশিয়ার তাবুং হাজি সংক্রান্ত রয়্যাল কমিশন অব ইনকোয়ারির (আরসিআই) প্রতিবেদনে উঠে আসা অভিযোগের তদন্তে এক সাবেক মন্ত্রীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট এজরিন জাকারিয়া মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর এই রিমান্ড মঞ্জুর করেন।

ষাটোর্ধ্ব ওই সাবেক মন্ত্রীকে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে এমএসিসির সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেখানে তাঁর বক্তব্য রেকর্ড করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবে হোটেল লিজ নেওয়া সংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান চলছে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯-এর ধারা ১৬(এ)(এ)-এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।

এই ধারায় কোনো লেনদেনের ক্ষেত্রে সুবিধা বা পুরস্কার হিসেবে ঘুষ চাওয়া বা গ্রহণের অভিযোগের তদন্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং সংশ্লিষ্ট ঘুষের অর্থের পাঁচ গুণ বা ন্যূনতম ১০ হাজার রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »