শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

তাইপিং কারাগারের ঘটনা: অনিয়ম প্রমাণিত হলে কোনো ছাড় নয়, জানাল মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মালয়েশির তাইপিং কারাগারে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার কমিশন এর তদন্ত প্রতিবেদন নিয়ে পার্লামেন্টের মানবাধিকার, নির্বাচন ও প্রাতিষ্ঠানিক সংস্কার–বিষয়ক বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) স্পষ্টভাবে জানিয়েছে, তদন্তে কোনো কর্মকর্তা বা সদস্যের অনিয়ম প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির চেয়ারম্যান সেলায়াংয়ের সংসদ সদস্য উইলিয়াম লিয়ং জি কিন সভাপতিত্ব করেন। এ সময় কমিটির আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মন্ত্রণালয়ের উপসচিব হাজি আবদুল হালিম আবদুল রহমান। মালয়েশিয়া কারা বিভাগের উপ-মহাপরিচালক হাফিজ বিন ওসমান তদন্ত-সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

উপস্থাপনায় জানানো হয়, তাইপিং কারাগারের ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্তের মাধ্যমে কোনো ধরনের অসদাচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে একটি বিচ্ছিন্ন ঘটনা যেন মালয়েশিয়া কারা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীল অবদানকে আড়াল না করে, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থা ও বিভাগীয় শাস্তিমূলক কার্যক্রমের পাশাপাশি পুরোনো কারাগারের নিরাপত্তা জোরদার, বন্দিদের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করা এবং কারা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও জবাবদিহি আরও শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মালয়েশিয়া কারা বিভাগ জানিয়েছে, কারা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার অব্যাহত থাকবে। একই সঙ্গে মানবিক মর্যাদা রক্ষা, বন্দিদের অধিকার নিশ্চিত করা এবং দেশের নিরাপত্তা ও কারা ব্যবস্থার প্রতি জনআস্থা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »