শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত সাত শতাধিক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত সাত শতাধিক
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত সাত শতাধিক

তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাত শতাধিক মানুষ। সকাল ৮ টার দিকে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো তাইওয়ান। উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়।

৩ মাসে ৮০ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

গত তিন মাসে রুশ সেনারা ইউক্রেনের ১ হাজার ২০০ ট্যাংকসহ ১৪ হাজারেরও বেশি সাঁজোয়া যান, সামরিক সরঞ্জাম ও স্থাপনা ধ্বংস করেছে। একই সময়ের মধ্যে, ইউক্রেনে রাশিয়ার নতুন অঞ্চলগুলোর প্রায় ৪০৩ বর্গকিলোমিটার মুক্ত করেছে মস্কে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গাজায় বিপর্যস্ত শিশুদের জন্য শ্রীলঙ্কার ১০ লাখ ডলারের অনুদান

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বিপর্যস্ত শিশুদের সহায়তার জন্য জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএকে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটে জর্জরিত হওয়া সত্ত্বেও এ অনুদান দিয়েছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা ভেঙে ফেলার যে পরিকল্পনা করা হচ্ছে, তা মোকাবিলার অন্যতম প্রচেষ্টা এটি।

সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দিতে কাজ করছে রাশিয়া

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার জন্য কাজ করছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এটি এমন একটি দেশ যেটি আমাদের পাশে রয়েছে তাই এই বিষয়ে আমরা কার্যত অন্য সবার মতো তাদের সাথে যোগাযোগ করি্ তালেবানরা আফগানিস্তানের আসল কর্তৃপক্ষ।

রাজ্যসভা থেকে অবসর নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে অবসর নিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯১ বছর বয়সী মনমোহন সিং। এর মাধ্যমে রাজ্যসভায় নিজের ৩৩ বছরের দীর্ঘ সংসদীয় ইনিংস শেষ করলেন তিনি। রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চকক্ষ। ২০০৪ ও ২০০৯ সালের নির্বাচনে কংগ্রেস জয়লাভের পর মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হোন। তিনি ভারতের প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ছিলেন।

পাকিস্তানে দারিদ্রসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে আরও ১ কোটি মানুষ

নগদ সংকটে থাকা পাকিস্তানের আরও এক কোটিরও বেশি মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা সংস্থাটির দ্বি-বার্ষিক প্রতিবেদনে সতর্কবার্তায় বলা হয়, পাকিস্তানের প্রবৃদ্ধির হার চলতি অর্থবছর ১ দশমিক ৮ শতাংশ হতে পারে। একইসময় দেশটিতে মুদ্রাস্ফীতির হার ২৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। এই অর্থবছরে পাকিস্তান সমষ্টিক অর্থনীতির সব কয়টি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবে।

গৃহবন্দি স্ত্রীকে বিষ খাওয়ানোর অভিযোগ ইমরান খানের

সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে বিষ দেয়া হয়েছিল। বুশরার ব্যক্তিগত বাসভবনে বন্দী করার সময় বিষ প্রয়োগ করা হয়েছিল, পরে ওই বাসভবনটিতে সাব-জেল হিসাবে ঘোষণা করা হয় বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তোশাখানা দুর্নীতি মামলার শুনানির সময় বিচারককে তিনি বলেন, বিষের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে বুশরার ত্বকে ও জিহ্বায় চিহ্ন রয়েছে।

জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করলেন ট্রাম্প

প্রতারণা মামলায় জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তিনি তার সম্পদের মধ্যে ট্রাম্প টাওয়ার এবং মার-এ লাগো বাজেয়াপ্ত হওয়ার হাত থেকে বাঁচলেন। নিউ ইয়র্ক আদালত ট্রাম্পকে এ অর্থ জরিমানা করেন। প্রতারণা মামলায় ট্রাম্পকে প্রথমে ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এ আদেশের বিরুদ্ধে আপিল করলে পরিশোধকৃত অর্থের পরিমাণ কমিয়ে দেন আদালত।

আল জাজিরা নিষিদ্ধে আইন পাস করল ইসরায়েল

কাতারভিত্তিক আন্তর্জাতক নিউজ চ্যানেল আল-জাজিরা নিষিদ্ধে আইন পাস করেছে ইসরায়েল। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এই আইন পাস হয়। ভোটাভুটিতে ৭০-১০ ভোটে আইনটি ২ এপ্রিল পাস হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাহিয়াহু আইনটি পাস করতে নেসেটে আহ্বান জানিয়েছিলেন। আইনটি পাসের পর ইসরায়েলে আল-জাজিরা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু।

মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু: ইরান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ। সিরিয়ার ওপর সবশেষ চালানো হামলার মাধ্যমে সমস্ত কূটনৈতিক নিয়ম ও আন্তর্জাতিক চুক্তি নেতানিয়াহু লঙ্ঘন করেছেন। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »