শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম-এর সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল (Social Business Fund) গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) প্রেসিডেন্ট আলভারো লারিও-র সঙ্গে বৈঠকে ড. ইউনূস এই প্রস্তাব দেন। তিনি বলেন,

“এই তহবিল তরুণদের কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা খাতে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বৈঠকে গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম–কাঁঠাল রফতানি, জলবায়ু সহনশীল কৃষি এবং দুগ্ধ শিল্পে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিও বৈঠকে বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, রোববার (১২ অক্টোবর) ওয়ার্ল্ড ফুড ফোরাম-এর বৈঠকে যোগ দিতে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

এ সময় তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।

এবারের ওয়ার্ল্ড ফুড ফোরাম চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »