শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

তরুণদের জন্য ‘বাকাত মাদানি’ কর্মসূচি চালু করলেন আনোয়ার ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটির নেগেরি সেম্বিলানের সেন্দায়ানে ‘বাকাত মাদানি’ নামে নতুন একটি জাতীয় উদ্যোগের উদ্বোধন করেছেন। সরকারি বিনিয়োগ–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় কোম্পানি ও পেট্রোনাসের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে ২৫ হাজার তরুণ ও বিভিন্ন সুবিধাভোগীকে সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, বাকাত মাদানি শুধু প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে না, বরং পটভূমি নির্বিশেষে দেশের প্রতিটি তরুণকে নিজেদের সম্ভাবনা বিকাশ ও মর্যাদাপূর্ণ জীবন গঠনের সুযোগ করে দেবে।

তিনি বলেন, সবাই একই অবস্থান থেকে যাত্রা শুরু করে না। তাই সরকারের দায়িত্ব হলো সুযোগের পরিধি বাড়ানো, দক্ষতা বিকাশে সহায়তা করা এবং উন্নয়নের ধারায় কাউকে পিছিয়ে না রাখা।

এই উদ্যোগ বাস্তবায়নে অংশ নেওয়া সব কৌশলগত অংশীদারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাকাত মাদানি ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »