শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

ডিসেম্বরেই ভারত সফর বাংলাদেশ টিমের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
ভারতে অনুষ্ঠিত এবারের নারী বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ দল। তবে চলতি বছর আবারও ভারত সফরে যাচ্ছে জ্যোতি-নাহিদারা। আগামী ডিসেম্বরে ভারতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে ডিসেম্বরের মাঝামাঝিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত নারী দল।

বাংলাদেশ-ভারতের আসন্ন সিরিজ দিয়ে শুরু হতে পারে নতুন চক্রের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, প্রস্তাবিত খসড়া অনুসারে আমরা ডিসেম্বরের ১৪-১৫ তারিখে সফরে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও দুই দেশের বোর্ড তা চূড়ান্ত করেনি, তবে আয়োজকদের (বিসিসিআই) কাছ থেকে ওই সময়ের কথা বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করতে অনুরোধ জানিয়েছে।

এদিকে, ৮ নভেম্বর থেকে নারী এনসিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। নিজের ফিটনেসের উন্নতির লক্ষ্যে এই ঘরোয়া লিগ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি।

এ ছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারও এই টুর্নামেন্টে খেলবেন না বলে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »