শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

জোহরে সরকার গঠনের সম্ভাবনা কম, শক্তিশালী বিরোধী দল গড়ার আহ্বান মুহিউদ্দিন ইয়াসিনের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার জোহর রাজ্যের আসন্ন নির্বাচনে সরকার গঠনের মতো সমর্থন পাওয়ার সম্ভাবনা কম বলে স্বীকার করেছেন পেরিকাতান ন্যাশনালের চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিন। তবে তিনি ভোটারদের প্রতি পেরিকাতান ন্যাশনালের প্রার্থীদের ভোট দিয়ে রাজ্য আইনসভায় শক্তিশালী বিরোধী দল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে জোহরের পারিত রাজায় পেরিকাতান ন্যাশনালের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে মুহিউদ্দিন ইয়াসিন বলেন, জোহর রাজ্য আইনসভায় শক্তিশালী বিরোধী দল থাকলে সরকারকে কার্যকরভাবে জবাবদিহির আওতায় রাখা সম্ভব হবে। এতে রাষ্ট্রীয় নীতিমালা ও সরকারি অর্থ ব্যয়ের ওপর যথাযথ নজরদারি নিশ্চিত হবে।

মুহিউদ্দিন বলেন, ‘পেরিকাতানের পর্যাপ্ত আসন থাকলে সরকার কোনো সিদ্ধান্ত প্রশ্নের মুখে না পড়ে নিতে পারবে না। রাজ্য সরকারের প্রতিটি নীতি এবং জনগণের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তা খতিয়ে দেখা আমাদের দায়িত্ব।’

তিনি বলেন, কোনো সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলে তারা সব সময় জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, এমন নিশ্চয়তা নেই। তাই একক কোনো জোটকে অতিরিক্ত সংখ্যাগরিষ্ঠতা না দিয়ে কার্যকর বিরোধী শক্তি গড়ে তোলাও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

জোহরের নির্বাচনে পেরিকাতান ন্যাশনাল প্রতিদ্বন্দ্বী কয়েকটি জোটের তুলনায় কম আসনে প্রার্থী দিয়েছে। ফলে সরকার গঠন সম্ভব না হলেও জনগণের স্বার্থ রক্ষায় বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মুহিউদ্দিন।

তিনি জোহরের ভোটারদের এমন প্রতিনিধিদের নির্বাচিত করার আহ্বান জানান, যারা জনগণের দাবি-দাওয়া তুলে ধরবেন এবং রাজ্য সরকারকে জবাবদিহির মধ্যে রাখবেন।

অনুষ্ঠানে পারিত রাজা আসনে পার্তি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার প্রার্থী ড. মোহাম্মদ মালিকি মোহাম্মদ রাপিয়েও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »