শিরোনাম :
ভাড়াটে বাবা’ চক্রের মাধ্যমে নাগরিকত্ব জালিয়াতি: থাইল্যান্ডে ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় জ্বালানি সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা: উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প

জোহরের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন ওন হাফিজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার জোহর রাজ্যের মুখ্যমন্ত্রী (মেন্তেরি বেসার) হিসেবে দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মাচাপ আসনের আইনপ্রণেতা ও জোহর বারিসান ন্যাশনালের (বিএন) চেয়ারম্যান ওন হাফিজ গাজি।

রোববার জোহর বারুর ইস্তানা বুকিত সেরেনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি দায়িত্ব নেন। বিকেল ৩টা ৪১ মিনিটে ওন হাফিজকে বহনকারী গাড়ি প্রাসাদে প্রবেশ করতে দেখা যায়। আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি প্রাসাদ ত্যাগ করেন।

এর আগে, রাজপ্রাসাদ থেকে গণমাধ্যমকে জানানো হয়, নিরাপত্তার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের অনুমতি কেবল ইস্তানা বুকিত সেরেনের মাহকোটা গেট পর্যন্ত সীমিত থাকবে। এ সময় প্রাসাদের আশপাশে নিরাপত্তা বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

সম্প্রতি অনুষ্ঠিত জোহর রাজ্যের ১৬তম নির্বাচনে বারিসান ন্যাশনাল ৫৬টি আসনের মধ্যে ৪৮টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সেই জয়ের ধারাবাহিকতায় ওন হাফিজ গাজি আবারও জোহরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »