শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

জুলাই শহীদের মায়ের চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর, খোঁজ নিলেন ক্যানসার আক্রান্ত ছেলের চিকিৎসার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিন মঙ্গলবার প্রধানমন্ত্রী তাঁকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্যসচিব কৃষিবিদ মোখসেদুল মোমিন মিঠুন উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে জুলাই অভ্যুত্থানের সময় গুলিতে নিহত হন আবদুল্লাহ বিন জাহিদ। এর দুই সপ্তাহ পর তাঁর ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যানসার ধরা পড়ে। সাত মাসের মাথায় তাঁদের বাবাও মারা যান। একের পর এক এই পারিবারিক বিপর্যয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে, বিশেষ করে জিসানের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে।

প্রেস উইং জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালে তারেক রহমান পরিবারটির পাশে দাঁড়ান এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর মাধ্যমে জিসানের চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর থেকে বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে সংগঠনটি তাঁর চিকিৎসা সমন্বয় করে আসছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত জিসানের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করে আসছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »