শিরোনাম :
নির্বাচনী প্রচারে নতুন প্রকল্প ঘোষণা নয়, সরকারি যন্ত্রও ব্যবহার হবে না: আনোয়ার ইব্রাহিম জুলাই থেকে ধাপে ধাপে চালু হচ্ছে মালয়েশিয়ার নতুন পাসপোর্ট, মেয়াদ সর্বোচ্চ ১০ বছর Malaysia to Roll Out New International Passport from July, Offering Validity of Up to 10 Years তরুণদের জন্য ‘বাকাত মাদানি’ কর্মসূচি চালু করলেন আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার সাইবার নিরাপত্তা জোরদারে জোর আনোয়ার ইব্রাহিমের, নতুন প্রজন্মের এআই ও ভবিষ্যৎ হুমকি নিয়ে আলোচনা ২০২৭ সালে আসিয়ান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে মালয়েশিয়া থাইল্যান্ডের নারাথিওয়াতে বিস্ফোরণ, পর্যবেক্ষণে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়ালালামপুরের জিনজাংয়ে পরিত্যক্ত দোকানঘরে আগুন Abandoned shop house gutted in KL fire, no casualties reported Malaysia unveils ‘Digital Malaysia Action Plan 2030’ to become an inclusive AI nation

জুলাই থেকে ধাপে ধাপে চালু হচ্ছে মালয়েশিয়ার নতুন পাসপোর্ট, মেয়াদ সর্বোচ্চ ১০ বছর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মালয়েশিয়ায় ১ জুলাই থেকে নতুন আন্তর্জাতিক পাসপোর্ট চালু হচ্ছে। প্রথম ধাপে দেশের ১৪টি পাসপোর্ট অফিসে এটি দেওয়া হবে। ধাপে ধাপে আগস্টের মধ্যে দেশের ৭১টি পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে।

মঙ্গলবার পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নতুন পাসপোর্টের উদ্বোধন করেন। এ সময় দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, জুলাই থেকে আগস্ট পর্যন্ত মোট সাত ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নতুন পাসপোর্টে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা পাঁচ বছর বা ১০ বছরের মেয়াদ বেছে নিতে পারবেন। ১০ বছরের পাসপোর্টের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ রিঙ্গিত, আর পাঁচ বছরের পাসপোর্টের ফি আগের মতোই ২০০ রিঙ্গিত রাখা হয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, নতুন পাসপোর্টে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন আনা হয়েছে। আগের সংস্করণে যেখানে ৪৯টি নিরাপত্তা উপাদান ছিল, সেখানে নতুন পাসপোর্টে রয়েছে ৯৪টি নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে রয়েছে হোলোগ্রাম, অতিবেগুনি (ইউভি) প্রিন্টিং, গোপন ভিজ্যুয়াল উপাদান এবং বিশেষ ফরেনসিক সুরক্ষা প্রযুক্তি।

মালয়েশিয়া ১৯৯৮ সালে ই-পাসপোর্ট চালু করা বিশ্বের প্রথম দিকের দেশগুলোর একটি। নতুন পাসপোর্ট আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে।

তবে বৈধ পাসপোর্টধারীদের এখনই নতুন পাসপোর্ট নেওয়ার জন্য তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, বর্তমান পাসপোর্টের মেয়াদ থাকলে সেটিই ব্যবহার করা যাবে; প্রয়োজন হলে পরে পরিবর্তন করা যাবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »