শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ হলেই বাজেট প্রশ্ন তোলা হয়: আসিফ মাহমুদ সজীব

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো উদ্যোগ নিলেই একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “অতীতে ফ্যাসিবাদের আমলে ভাস্কর্যসহ ছোট ছোট অবকাঠামো নির্মাণে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে। তখন কেউ প্রশ্ন তোলেনি। এখন শুধু জুলাই নিয়ে কাজ হলেই প্রশ্ন তোলা হচ্ছে।”

আসিফ মাহমুদ সজীব আরও বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল এ নিয়ে আলোচনা সৃষ্টি করছে, যেন জুলাইকে কেন্দ্র করে কোনো উদ্যোগ নেয়া না হয়। তবে আমরা জুলাইয়ের চেতনা ও প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই কাজ অব্যাহত রাখব।”

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা জানান, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »