শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

জুলাইবিরোধী অভিযোগে সমালোচিত কর্মকর্তাদের বহাল রেখেই কুয়ালালামপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিলেন এমন অভিযোগে সমালোচিত কর্মকর্তাদের বহাল রেখেই মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের একাংশের মধ্যে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

দিবসটি উপলক্ষে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। আলোচনায় অংশ নেওয়া বক্তারাও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ স্মরণ করে জাতীয় স্বার্থে ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণঅভ্যুত্থানের সব শহিদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তবে দিবসটি উদ্‌যাপনের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে সমালোচিত কয়েকজন কর্মকর্তাকে হাইকমিশনে বহাল রাখা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ প্রশ্ন তুলেছে। তাঁদের মতে, জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে স্পষ্ট অবস্থান ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »