কুয়ালালামপুর, ৪ ডিসেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া শাখার উদ্যোগে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুর সহ সকল অঙ্গরাজ্যের মসজিদগুলোতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি প্রার্থী মিনহাজ মণ্ডল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “কুয়ালালামপুর মহানগরসহ পুরো মালয়েশিয়ায় বিএনপি, যুবদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, সাধারণ জনগণ ও প্রবাসী বাংলাদেশিদের এ দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় মসজিদের পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তার নিকট দোয়া/প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য,কেন্দ্রীয় বিনপির প্রকাশিত বিজ্ঞপ্তির সাথে সমন্বয়করে যুবদল মালয়েশিয়া শাখা নতুন কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিক মানবিক, সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।