জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১৬টি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নামকরণে এসব প্রতিষ্ঠান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এবং তাঁদের আত্মীয়-স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বেসরকারি কলেজ শাখা-৬ এর উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।
নাম পরিবর্তন হওয়া কলেজগুলোর তালিকা:
- নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ → চন্দ্রকোলা ডিগ্রি কলেজ
- চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবুর রহমান কলেজ → রহিমানগর ডিগ্রি কলেজ
- খুলনার দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজ → পথের বাজার গার্লস কলেজ
- মেহেরপুর সদরের মহিউদ্দিন ডিগ্রি কলেজ → মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ
- ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ → বাংলাবাজার ডিগ্রি কলেজ
- তজুমুদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজ → তজুমুদ্দিন মহিলা কলেজ
- লালমোহনের হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজ → লালমোহন ডিগ্রি কলেজ
- নুরনবী চৌধুরী মহাবিদ্যালয় → বদরপুর মহাবিদ্যালয়
- আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ (চরফ্যাশন) → ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ
- অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ → চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ
- নীলিমা জ্যাকব মহিলা কলেজ → দুলার হাট মডেল কলেজ
- দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ → দক্ষিণ আইচা কলেজ
- অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ → ভোলা টিচার্স ট্রেনিং কলেজ
- সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয় (মনপুরা) → সাকুচিয়া মহাবিদ্যালয়
- ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ → বাসন্ডা কলেজ
- পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজ → বড় বাইশদিয়া কলেজ
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কলেজগুলোর নাম পরিবর্তন সরকারি নীতিমালা ও বিধি অনুসারে করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)