শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

জাতিসংঘে মালয়েশিয়ার প্রতিনিধিত্বে এলো নতুন নেতৃত্ব

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬

মালয়েশিয়ার সরকার জাতিসংঘে দেশটির কূটনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে দুইজন অভিজ্ঞ কূটনীতিককে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিয়েছে।

রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে।

নিয়োগ অনুযায়ী, নাদজিরাহ ওসমানকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে মালয়েশিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, জানারিয়াহ জয়নাল আবিদিনকে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে মালয়েশিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, নাদজিরাহ ওসমান জেনেভায় জাতিসংঘে মালয়েশিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। আর জানারিয়াহ জয়নাল আবিদিন ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন আসিয়ান-মালয়েশিয়া ন্যাশনাল সেক্রেটারিয়েটের মহাপরিচালক।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এই দুই কূটনীতিকের মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের স্বার্থ রক্ষা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও জোরদার হবে।

মালয়েশিয়ার সরকারের ভাষ্য, নিউইয়র্ক ও জেনেভায় অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »