জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখে দখরদার ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও বিষয়টিকে পাত্তাই দিচ্ছে না ইসরায়েল। গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে ৩২৬২৩।
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘে পুনরায় অর্থায়ন শুরু করবে জাপান
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ পুনরায় অর্থায়ন চালু করার প্রস্তুতি নিচ্ছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জাপান এবং ইউএনআরডব্লিউএ ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের সাহায্য সংস্থাতে জাপানের অবদান পুনরায় শুরু করার প্রয়োজনীয় প্রচেষ্টার বিষয়ে চূড়ান্ত সমন্বয়ের বিষয়টি এগিয়ে নেবে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সম্পত্তি জব্দ চায় যুক্তরাষ্ট্র
মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতার বাটবোল্ড দুর্নীতির টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ। তদন্তকারীরা এখন নিউ ইয়র্কের ম্যানহাটানের মিড টাউনে অবস্থিত সেই বিশাল সম্পত্তি জব্দ করতে চাইছেন, যার বাজারমূল্য প্রায় এক কোটি ৪০ লাখ ডলার।
বাইডেনের অধীনে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি অসম্ভব
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যতদিন জো বাইডেন থাকবেন ততদিন রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ। তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে এ সম্পর্কের উন্নতি অসম্ভব। বর্তমান প্রশাসন হোয়াইট হাউসের ওভাল অফিসে কিভাবে টিকে থাকা যায় সেদিকেই বেশি মনোযোগ দিয়েছে। চ্যানেল ওয়ানকে এসব কথা বলেন তিনি।
কাশ্মীরে নিহতদের পরিবারকে সহায়তার ঘোষণা
ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের দুর্ঘটনায় নিহত সবাই অভিবাসী শ্রমিক। তারা একটি যাত্রীবাহী বাসে করে শ্রীনগরে যাচ্ছিলেন। পথে গাড়িটি রামবান জেলার ব্যাটারি চেশমা নামক স্থানে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। প্রাণহানির ঘটনায় লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
শাহপরীর দ্বীপে বেড়েছে বিস্ফোরণ গোলাগুলি, কাঁপছে সেন্টমার্টিনও
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে নাফ নদীতে আবারও মিয়ানমারের ‘যুদ্ধজাহাজ’ দেখা গেছে। এ সময় থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও জাহাজটি সরে যাওয়ার পর বিস্ফোরণের শব্দ বেড়ে যায়। একইভাবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে গোলার বিকট শোনা গেছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনেও।
চট্টগ্রামে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে টেক্সটাইল মোড়ের ‘রং দা ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় আগুন লাগে। বায়েজিদ বোস্তামী থানা এ তথ্য নিশ্চিত করেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভিসের ছয়টি ইউনিট কাজ করে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: আইজিপি
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে কেউ বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে সব বাহিনীর সমন্বয়ে কাজ করা হচ্ছে। লম্বা ছুটি থাকায় বাড়তি ভিড়কে মাথায় রেখে পর্যটন এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এবারের ঈদে ফাঁকা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ব্যাংকের কার্যক্রমে ভাগ বসাচ্ছে মোবাইল ও এজেন্ট ব্যাংকিং সেবা
ব্যাংকের কার্যক্রমে ভাগ বসাচ্ছে মোবাইল ও এজেন্ট ব্যাংকিং সেবা। গ্রামে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে পড়ছে। ফলে গ্রামে ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে আমানত সংগ্রহ যেমন কমেছে, তেমনি কমেছে ঋণ বিতরণ। বাংলাদেশ ব্যাংকের এক বিশ্লেষণ প্রতিবেদন এসব তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজে শেষ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে
চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে শনিবার। এই টেস্টে দীর্ঘ ১ বছর পর ফিরেছেন সাকিব আল হাসান। তার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের ব্যাটিং ও বোলিং সাইট শক্তিশালী হয়েছে। বাংলাদেশ সফরত শ্রীলংকা ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলংকা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে স্বাগতিক বাংলাদেশে কাছে পরাজিত হয়।