শিরোনাম :
কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা কুয়ালালামপুরে প্রবাসীদের জন্য ঈদের বিশেষ আয়োজন ‘সোনালী সন্ধ্যা’ কনসার্ট “মার্কিন ‘অবরোধ’ হুমকির মধ্যেও হরমুজ প্রণালী পার হলো ইরানি বন্দরের জাহাজ”

জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বুলবুল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব উঠলেও তা নাকচ করে দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।

এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোড়ন। বাংলাদেশের বাদ পড়াকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে সরব হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পাকিস্তান প্রকাশ্যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়, যা আইসিসির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তিনি লাহোর পৌঁছান। আজ রোববার আইসিসির উদ্যোগে পিসিবি ও বিসিবির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, বৈঠকে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত, পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার সিদ্ধান্তের পর থেকেই পিসিবি প্রকাশ্যে এর বিরোধিতা করে আসছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রথমদিকে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশের প্রতি সংহতি জানাতে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। সরকারের এই ঘোষণার পর বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।

ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি এবং সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থা, স্পনসর ও বাণিজ্যিক অংশীদারদের বিপুল আর্থিক স্বার্থ জড়িত রয়েছে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচ না হলে আইসিসির আর্থিক ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। বিভিন্ন হিসাব অনুযায়ী, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলে, তাহলে আইসিসির সম্ভাব্য ক্ষতি দাঁড়াতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি।

এ কারণেই বিষয়টি দ্রুত সমাধানে মরিয়া হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির ভেতরে–বাইরে চলছে টানা আলোচনা ও কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো সমঝোতা হয় কি না, নাকি পাকিস্তানকে অবস্থান পরিবর্তনে রাজি করানো হয় সবকিছুই নির্ভর করছে এই জরুরি বৈঠকের ফলাফলের ওপর।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »