শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

জকসুর তফসিল ঘোষণা আজ, প্রকাশ পাবে আচরণবিধিও

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তপশিল আনুষ্ঠানিকভাবে আজ বুধবার (৫ নভেম্বর) ঘোষণা করা হবে। একই দিনে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করা হবে।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর বারোটার দিকে এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

অধ্যাপক মোস্তফা হাসান বলেন, বুধবার (আজ) জকসু নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। তখনই নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামীকাল নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করবো। তপশিল ও আচরণবিধি নিয়ে আমরা কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি-দাওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা তাদের দাবিগুলো শুনেছি। তবে এ বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করা এখন সমীচীন নয়।

এর আগে ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়, যেখানে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। গত রোববার আচরণবিধি ও নির্বাচনের তারিখ নিয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন।

 

গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিশনের অন্য সদস্যরা হলেন— সহকারী নির্বাচন কমিশনার আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »